ঝাড়গ্রামে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিল ৮৫৮ জন ছাত্র ছাত্রী - The News Lion

ঝাড়গ্রামে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিল ৮৫৮ জন ছাত্র ছাত্রী

 


দি নিউজ লায়নঃ  শনিবার ঝাড়গ্রাম শহরের তিনটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করা হয়। মোট ৮৫৮ জন ছাত্র-ছাত্রী ওই তিনটি পরীক্ষাকেন্দ্রে এসে পরীক্ষা দেয় । যার মধ্যে ঝাড়গ্রাম কুমুদ কুমারি ইনস্টিটিউশনে  ৩৫০ জন, ঝাড়গ্রাম রাজ কলেজে ৩০৮ জনও ঝাড়গ্রাম রানী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। 


পরীক্ষা কেন্দ্রে ৫ ফুট দূরত্ব বিধি মেনে ছাত্র-ছাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে ।পরীক্ষা কেন্দ্রের ২০০মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এবার পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের জলের বোতল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ।তবে যদি কোন ছাত্র-ছাত্রীর মাস্ক না থাকে তাকে মাস্ক দেওয়ার ব্যবস্থা রয়েছে । 


তবে অভূতপূর্ব ভাবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার রাজ্য  জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করার পর ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। পরীক্ষার কেন্দ্র র গুলির সামনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে ।


পরীক্ষা কেন্দ্র গুলি কে ও পরীক্ষা কেন্দ্র এলাকায় থাকা শৌচাগার গুলিকে জীবাণুমুক্ত করা হয়েছে ।শৌচাগার গুলিকে প্রতি ঘন্টায় জীবাণুমুক্ত করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে মুখে থার্মাল স্কিনিং এর ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। করোনা পরিস্থিতির জন্য যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে শনিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানালেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক জয়সী দাশগুপ্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.